সম্পর্কের গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সম্পর্কের গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬

নীরব (৪র্থ পর্ব)

খাওয়া দাওয়া শেষ।ঘুমানোর প্রস্তুতি চলছে।অনেকটা ঘুম লেগে গেছে চোখে।রাত প্রায় ১২:৩০ বাজে।মোবাইল টা বালিশের এক পাশে নিচের দিকে রেখে দিলাম।
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
এত রাতে আজ আবার কে ফোন দিল!
ফোন এর তাকিয়ে দেখি অচেনা নাম্বার।এত রাতে রিসিভ করবো না,সকালে উঠে কথা বলে নিবো,এটা ভেবে কেটে দিলাম।
কিন্তু আবারো রিং বাজতে লাগলো।হয়ত কারো খুব দরকারেই কল দিচ্ছে বারবার, এইবার রিসিব করলাম...
'আসসালামু আলাইকুম,কে বলছেন?'
কোনো উত্তর নেই ওপাশ থেকে।
'হ্যালো, কি হলো কে বলছেন? চুপ করে আছেন কেন?'
কোনো উত্তর নেই,কল টা কেটে দিল।

আমি কিছু না ভেবেই নাম্বারটিতে কল দিলাম।নাম্বার টা বন্ধ বলছে।আর চেস্টা না করে ঘুমানোর জন্যে তৈরি আবারো।

নীরব (৩য় পর্ব)


পূর্ব প্রকাশের পর

আবিরকে ফোন দিয়ে বলতে হবে সবাইকে নিয়ে এক্ষুনি চলে আসে যেন।কিন্তু ফোনে ত ব্যালেন্স নাই।আর টেলিফোন এ কিসের সমস্যা হচ্ছে আম্মু বললো।
আম্মুর ফোন থেকে আবিরকে কল দিয়ে জানিয়ে আসি।আম্মুর রুমে গেলাম..
_আম্মু রেডি হচ্ছো! কোথাও যাবে নাকি?
_হ্যা,তোর ছোট ফুপিরা ৪দিন হলো আসছে,এখনো দেখা করিনি,ওখানে যাচ্ছি
_ওহ কে কে আসছে?
_তোর ফুপি,অহনা আর মোহনা
_আচ্ছা ঠিক আছে তাহলে আসো,আমি ওই দিকেই যাচ্ছি,নামিয়ে দিয়ে যাবো
আম্মুকে ফুপির বাসার সামনে নামিয়ে দিলাম,অনেক জোর করলো সাথে যেতে,কিন্তু আজ আমার সময় নেই তাই গেলাম না।
ফুপিরা বাইরে থাকে,ফ্রান্সে পুরো পরিবার।আমি এখনো দেখিনি ওদের।উনাদের দুটো মেয়ে অহনা মোহনা,সেটাও জমজ।দেখা করা উচিত ছিল।আম্মুকে বলে দিলাম ফুপিকে আমার সালাম পোঁছে দিতে

অন্যরকম সম্পর্কের গল্প

সবে মাত্র সন্ধ্যে,৮টা বাজে।এখনো রাতের খাবার খাইনি।ঘরে বোরিং লাগছে কিছুটা তাই বেড়িয়ে ঊঠোনের আম গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। সামনে টা রাস্তা।ফোন টিপছিলাম,ফেসবুকে একটা স্ট্যাটাস দিবো ভাবছি। দেখি সামনে দিয়ে ৩টা বিড়াল আর ৫/৬টা ইঁদুর একসাথে যাচ্ছে...
আমার চোখ ২টা বেড়িয়ে পড়ার মত অবস্থা।এ কি দেখছি আমি! বিড়ালের ভয়ে যেখানে ইদুর দৌড়ায় সেখানে একসাথে কাধে কাধে হাটছে?
কোনো কিছু না ভেবেই..'এই যে বিড়াল মশাই! সবাই মিল্লা কই যাইতাছেন?"
'যাচ্ছি একটা শুভ কাজে,পিছন থেকে ডাকলে কেন বাপু? এইবার যদি অমংগল কিছু হয়, সব দোষ তোমার " একটা বিড়াল উত্তর দিল,মনে হচ্ছে এদের সবার নেতাই এটা।
'যাক বাবা আমি আবার কি করলাম? যে বিড়াল আমাদের সামনে দিয়ে গেলে আমরা বলি শনি লাগছে আজ সেই বিড়াল বলছে পিছন থেকে কেন ডাকলাম

নীরব (২য় পর্ব)

পূর্ব প্রকাশের পর

বন্ধুদের সারপ্রাইজ পার্টি এঞ্জয় করে ৩টার দিকে বাসায় ফিরলাম। আম্মু তখনো সজাগ। একটু অবাক লাগার কথা থাকলেও অবাক হলাম না,আমার এক্সামের সময় হলে আম্মু আমার সাথে সারা রাত বসে থাকতো, আজ অনেক দিন পর আম্মু ৩টায় সজাগ।এতে তার প্রব্লেম হওয়ার কথা নয়।
কোথায় গিয়েছিলি এত রাতে?'
'আম্মু খুব ক্লান্ত এখন, কাল সকালে বলি প্লিজ?'
কিছু না বলে চলে গেল।খুব রেগে গেছে,না জিজ্ঞেস করে টাকা নিয়েছি বলে নাকি আংকেল এর গাড়িটা নিয়ে গেছি বলে আবার আম্মু কে এত রাতে এসে আন্টি জানিয়ে গেল! বুঝতেছিনা,রাগ করার তো অনেক কারন।কিসের জন্যে রাগ করলো? যাইহোক সকালে দেখা যাবে।

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

সম্পর্কের গল্প

আজকের সকাল টা খুব সুন্দর।
সত্যিই অনেক সুন্দর
কিন্তু কেন সুন্দর সেটা জানি না।
মনটা মনে হয় একটু খারাপ তবে সকাল টা ভাল লাগছে-
কারন খুঁজে লাভ নেই,তাই আর খুঁজলাম না।
গিয়ে বসলাম বারান্দায়,গায়ে শীতের বিপরীতে গরম একটা জামা।
বাড়ির সামনে টা ভাল করে দেখছিলাম।