ক্যাচাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্যাচাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬

সাজুর কথা

 বাসায় একা শুয়ে আছি।কাজ নেই।মাঝে মধ্যে ফেসবুকে যাচ্ছি,দেখা সাক্ষাত করে ফিরে আসছি।মজা নাই,লবন ছাড়া তরকারির মত। শুয়ে হুমায়ুনের "তিন পুরুষ " বইটা পড়ছি।এটা আমার না।সামিয়ার থেকে নেয়া হইছে।আমরা একি এলাকার, স্কুল,কলেজ,মসজিদ সবই এক।ভার্সিটি টা মনে হয় আলাদাই হবে।সমবয়সী আরো একজন আছে,ওরে অবশ্য সবাই নাচুনি বুড়ি বলেই ডাকি। আসলে ওর কথা শুনলে মনে হয়; ও আমেরিকা জন্মাইছে। হয়ত বাবা মা শখের বসে প্লেনে চঢ়ে মেয়েকে নিয়ে ঘুরতে বের হইছে আর ও ভুলে বাংলাদেশে পড়ে গেছে।বড়ই দুঃখের ব্যাপার! 

রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬

ক্যাচাল-১

প্রথম দিন...
_কি অবস্থা আপু?
_আপনি কোন হসপিটাল এর ডক্টর?
_ইয়ে মানে! আমি ডক্টর হতে যাবো কেনো?
_না,যেভাবে আমার অবস্থার কথা জিজ্ঞেস করলেন, ডাক্তার ছাড়া এমনভাবে আর কেউ কখনো জিজ্ঞেস করেনি তো!
_হুম
_(মেয়ে চুপ) 
_এই যে ব্যস্ত নাকি?