ভাবনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাবনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬

আধুনিক ভিক্ষুক সমাজ

যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সমাজে ভিক্ষাবৃত্তির সাথে সম্পৃক্ত মানুষরাও তাদের পোশাক, চাল চলন,ব্যবহার,এমনকি ভিক্ষা নেয়ার ধরনটাও পাল্টে নিয়েছে।সব কিছু উন্নত হচ্ছে, তাদের ভিক্ষাদ্বারাও উন্নত হচ্ছে। এই কিছুদিন আগেও ২টাকা পেলে ভিক্ষার্থী রা মাথা ছুয়ে আল্লাহরর দরবারে দোয়া করে যেত আর এখন ৫টাকা দিলেও মনে মনে কত বকা দেয় সেটা আল্লাহ পাক ই জানে।তাদের সন্তুষ্ট করা এখন খুবই কষ্টের ব্যাপার!
অনেকেই আছে ভিক্ষা দিতে কারপন্য করে,ভিক্ষুক এর সাথে খারাপ ব্যবহার করে,ওদের ঘৃণিত চোখে দেখে,ভিক্ষা দিতে চায় না_এগুলা যেমন সব মানুষ করে না,গুটি কয়েক করে তেমনি সব ভিক্ষুকও আসলে ভিক্ষুক নয়,ভিক্ষুক সাজার ভান করে টাকা ইনকাম করে যাদের বলা যায় আধুনিক ভিক্ষুক।

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

প্রতিক্ষা

সবুজ শ্যামল ধানক্ষেতের মাঝ।
ছোট সরু পথ,
পরে গেলেই একগাদা কাদার মধ্যে অসহ্য যন্ত্রণার একটা তীব্র অনুভুতি।
পা দুটোকে কাদায় ছুয়ে নিলেও মন্দ হত না!
কপালের কালো টিপটা-শাড়ীর সাথে মিলিয়ে যেটা পড়া ;সরে গেলো না তো!
আচমকা হাত দিয়ে নিশ্চিত।