কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্রি, আমার ভাল নাম সাজেদা আক্তার। লোকে অবশ্য সাজু বলেই ডাকে। ছোট থেকেই নাকি পাগলামো করি সে হিসেবে পাগলের খেতাব টা আমার অনেক আগে থেকেই পাওয়া হয়ে গেছে। কম্পিউটার নিয়ে গাটাগাটি রীতিমত আমার অভ্যাস ছিল। আব্বু একটা মাল্টিসেক্টর অফিসে চাকরি করতো, কাজের সুবাদে আমাদের বাসায় ২/৩টা কম্পিউটার থাকতো। আব্বু একটা দিয়ে কাজ করতো আরেকটা পড়েই থাকতো। আব্বু যখন কাজ করতো, পেছন দিকে দাড়িয়ে আমি চেয়ে থাকতাম। ভাবতাম-এটার মাথায় এত শব্দ কিভাবে জায়গা নিল,আর ঐ যে ইদুরের মত এটা টিপলেই মাথায় লেখা আসে কেমনে! আর গুটা গুটা এগুলোই কি? মাথায় হাজার চিন্তা! মথায় এমন কি আছে? আমি দেখবো, জানবো।
