অভিমত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিমত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬

ভালোবাসা

চলমান সময়ের সবচেয়ে কম দামী এবং মুল্যবান জিনিসের একটি হচ্ছে ভালবাসা।যে যেভাবে এটাকে গ্রহণ করছে,ভালবাসা তার কাছে তেমন।যে কখনো ভালবাসা পায়নি সে জানে একটু ভালবাসার স্বাদ কতটা মিষ্টি, আর যার কাছে ভালবাসা অহরহ আসছে তার কাছে এটি নিতান্তই একটা শব্দ। প্রেম নামক একটা শব্দ আছে যার জন্যে আজ ভালবাসা কলংকিত।ভালবাসা হয় নিজে নিজে কিন্তু প্রেম! ভালবাসাকে ব্যবহার করে প্রেম নামক খেলাটি এখন জনপ্রিয়। আমরা সবাই খেলোয়াড়। কিন্তু কেউ প্রায়োগিক নই।

আত্মবিশ্বাসী হোন

মাঝে মাঝে অন্যের দিকে তাকিয়ে নিজের দিকে তাকাতাম।অন্যের সাথে নিজেকে তুলনা করতাম।খুব খারাপ লাগতো যখন দেখতাম ওরা সাফল্যের উচ্চ শিখরে আর আমি অনেক নিচে।
ওদের মত হতে চাইতাম।
কিন্তু এখন আমি বুঝতে পারি-আমি কখনো ওদের মত হতে পারবো না।তবে আমার মাঝে যে গুনগুলো আছে তার সঠিক প্রয়োগে অবশ্যই ভাল অবস্থানে পৌঁছাতে পারবো।
কাজেই আমি এখন নিজের উপর আস্থাবাদী।
প্রতিটা মানুষের ই তার উপর বিশ্বাসী হওয়া প্রয়োজন। তাহলেই হয়ত নিজের গুনে গুনাম্বিত হয়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব।

আধুনিক ভিক্ষুক সমাজ

যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সমাজে ভিক্ষাবৃত্তির সাথে সম্পৃক্ত মানুষরাও তাদের পোশাক, চাল চলন,ব্যবহার,এমনকি ভিক্ষা নেয়ার ধরনটাও পাল্টে নিয়েছে।সব কিছু উন্নত হচ্ছে, তাদের ভিক্ষাদ্বারাও উন্নত হচ্ছে। এই কিছুদিন আগেও ২টাকা পেলে ভিক্ষার্থী রা মাথা ছুয়ে আল্লাহরর দরবারে দোয়া করে যেত আর এখন ৫টাকা দিলেও মনে মনে কত বকা দেয় সেটা আল্লাহ পাক ই জানে।তাদের সন্তুষ্ট করা এখন খুবই কষ্টের ব্যাপার!
অনেকেই আছে ভিক্ষা দিতে কারপন্য করে,ভিক্ষুক এর সাথে খারাপ ব্যবহার করে,ওদের ঘৃণিত চোখে দেখে,ভিক্ষা দিতে চায় না_এগুলা যেমন সব মানুষ করে না,গুটি কয়েক করে তেমনি সব ভিক্ষুকও আসলে ভিক্ষুক নয়,ভিক্ষুক সাজার ভান করে টাকা ইনকাম করে যাদের বলা যায় আধুনিক ভিক্ষুক।

রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬

ধর্ষণ কি ?

ধর্ষণ সম্পর্কে আমরা জানিনা, এমন মানুষ সমাজে খুব কমই আছি।আজকের সমাজের অহরহ ঘটনার মধ্যে এটি অন্যতম। এটি চলছে আর চলবেও হয়ত....আগামী তে
ধর্ষণ করে একা পুরুষ কিন্তু ধর্ষিত হয় নারী, বোন,মা। জোরপূর্বক নারীদের সাথে সম্পর্ক করতে চাইলে সেটা তখন আর সম্পর্ক থাকেনা,হয়ে যায় ধর্ষণ ; যার চিহ্ন স্বরুপ নারীর শরীরে লেগে থাকে পুরুষের হাতের,নখের দাগ।এসব দেখে আমরা সহজে বুঝে নেই-নিশ্চয় কোনো ধর্ষক এই নারীকে ধর্ষণ করে ধর্ষিত বানিয়েছে।
শুধু কি শরিরে হাত,নখের দাগ পেলেইই ঐ নারী ধর্ষিত? না,শুধু তাই নয়।দেশের ৯০% নারী যারা বিদেশী অপসংস্কৃতিকে অনুসরন করে বড় হচ্ছে তাদের গায়ে কোনো দাগ না থাকলেও তারা ধর্ষিত হচ্ছে প্রতি নিয়ত।
বিদেশী সংস্কৃত আমাদের দেশের অগ্রভাগ পর্যন্ত উঠে গেছে।রাস্তায় মেয়েদের আধুনিক পোশাক, বাহার, নিশ্চয় প্রশংসনীয় নয়।

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

নারী-পুরুষ সম্পর্কে

ইদানিং প্রায় সকল ইসলামিক কিংবা বিনোদনমুলক পেজগুলো তে দেখছি মেয়েদের চাল-চলন,তাদের পরিহিত জামা কাপড়,তাদের ব্যবহার, তাদের বাহ্যিক সৌন্দর্য, তাদের স্বভাব,তাদের কথা বার্তা নিয়ে বিস্তারিত ও বিশদভাবে আলোচনা হচ্ছে।কোথাও কোথাও এমনও লেখা খুজে পাচ্ছি যেখানে বলতেছে একটা নারী নাকি প্রথমে একটা ছেলে তারপর পুরো যুব সমাজ এবং অবশেষে পুরো বিশ্বকে নাকি এখন জাহান্নামের দিকে- ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।এক কথায়-দেশ বা পৃথিবীর আজকের অবস্থার জন্যে একমাত্র নারী দায়ী।

মানুষ খুজে পাওয়া দু্র্লভ

আজকাল কার পাবলিক নিজেদের মানুষ ই মনে করেনা…
সমাজে কেউ মা,কেউ বাবা, কেউ ভাই,কেউ বোন,কেউ ছাত্র,কেউ শ্রমিক।
এদের মধ্যে বাবা মা ভাবছে তাদের সন্তান কে শিক্ষা দিয়ে সঠিক ভাবে মানুষ করে গড়ে তুলবে 
শ্রমিক ভাবছে আমরা অবহেলিত কিন্ত সমাজে মানুষ হিসেবে গন্য নই -

তোমাকে বলছি

_সাধারণ মানুষিকতা আমার রক্তে,
অসাধারন কিছু আশা করা অবাঞ্চনীয়।।।
তবে সাধারন কিছু নয়,
আমি চাই অসাধারন কিছু'-যা সবার থেকে আলাদা``

আজকের সমাজ

বাস্তবিক পক্ষে আমরা অধিকাংশ ব্যক্তিই এখন জানতে নয়,বরং কিছু জানি যে এটা জানাতেই লজ্জা বোধ করি।
ধর্মে মুসলিম সবাই,কাউকে রাতের আধারে নির্জনে খুন করতে গেলেও একবারের জন্যে হলেও আমাদের আল্লাহ'র কথা স্মরণ হয়,
সেটা হোক ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃত।
যে মানুষটি কখনো মসজিদের দিকে পা বাড়ায়নি,ওখানে কি হয় সে ব্যাপারেও অনিশ্চিত,যে জানে না আল্লাহ আসলেই কি, সে মানুষটিও বিপদে পড়লে *আল্লাহ আমাকে বাঁচাও* কথাটি চিতকার করে বলে ঊঠে।।