শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬

নীরব (৪র্থ পর্ব)

খাওয়া দাওয়া শেষ।ঘুমানোর প্রস্তুতি চলছে।অনেকটা ঘুম লেগে গেছে চোখে।রাত প্রায় ১২:৩০ বাজে।মোবাইল টা বালিশের এক পাশে নিচের দিকে রেখে দিলাম।
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
এত রাতে আজ আবার কে ফোন দিল!
ফোন এর তাকিয়ে দেখি অচেনা নাম্বার।এত রাতে রিসিভ করবো না,সকালে উঠে কথা বলে নিবো,এটা ভেবে কেটে দিলাম।
কিন্তু আবারো রিং বাজতে লাগলো।হয়ত কারো খুব দরকারেই কল দিচ্ছে বারবার, এইবার রিসিব করলাম...
'আসসালামু আলাইকুম,কে বলছেন?'
কোনো উত্তর নেই ওপাশ থেকে।
'হ্যালো, কি হলো কে বলছেন? চুপ করে আছেন কেন?'
কোনো উত্তর নেই,কল টা কেটে দিল।

আমি কিছু না ভেবেই নাম্বারটিতে কল দিলাম।নাম্বার টা বন্ধ বলছে।আর চেস্টা না করে ঘুমানোর জন্যে তৈরি আবারো।

স্মৃতির পাতায়

একটা বাস্তব।
চারদিক অন্ধকার
দিক বেদিক মিলিয়ে যাচ্ছে
চোখের মাঝে আতংক
হাতগুলো অবিশ্রাম নাড়ছে,ফলাফল শুন্য!
লোকবিহীন লোকারণ্য,ছায়ার মত!
একটা শব্দ।

অসংজ্ঞায়িত প্রেম

বিকেল হয়ে গেছে,প্রায় ৩টা বাজতে চললো।কলেজ ছুটি হয় ২টায়,এখনো নীলিমার আসার কোনো খবর নাই।১০টাকার বাদাম কিনলাম,বসে খাচ্ছি...
হঠাত পেছন থেকে পিঠের মধ্যে কে যেন থাপ্পড় দিতে থাকলো,হুরতুর করে পেছনে তাকিয়ে
"এই কোন শালায় রে মারতেছে,কার এত সাহস!"" 
কে মারতেছে দেখেই আমার গলা শুকিয়ে গেল
ঝাল মরিচের মত তীব্র ঝাল নিয়ে আমার দিকে তাকালো নীলিমা
_কি বললা তুমি? আমি শালা?
_আরে না না তুমাকে বলি নাই
_মাত্র না বললা,আমি শুনলাম

নীরব ভালোবাসা

ফেসবুকে অনেক দিন পর আসলাম। ফাইনাল এক্সাম,নীরবের আব্বু মারা যাওয়ায় তাদের গ্রামের বাড়ি ভ্রমন,সব কিছু মিলিয়ে অনেকদিন হলো ফেসবুকের দিকে উকিও দেইনি।অনেক ঝামেলা গেল কিছুদিনের মধ্যে,নীরব আর তার আম্মুর উপর দিয়ে যে ঝড় গেল তার বর্ণনা কয়েকটি বাক্য দিয়ে হয়ত প্রকাশ করা সম্ভব নয়
মেসেজিং এ গেলাম। একটা মেয়ের ১৩৭ টা মেসেজ জমে গেছে, হায় আল্লাহ কে এটা! এত মেসেজ কিসের! ৫মিনিট আগেও একটা মেসেজ আসছে 'ভাল থেকো নীরব, আমি তোমাকে ভালবেসেছি আর আজীবন বাসবো '
উফফফ! অনেক আফসোস লাগছে, যদি আর একটু আগে আসতে পারতাম তাহলেই ওকে পেয়ে যেতাম! 
মেসেজ গুলো সব পড়লাম।অনেক খারাপ লাগছে,প্রতিটা মেসেজের সাথে এক নিবীড় ভালবাসা, কষ্টকর কথা,পাহারের মত বিশাল বিশাল দুঃখের ভান্ডার মিশানো।

খোঁজে...

অফিস থেকে ফিরছি।বাসস্টপ এ দাড়িয়ে আছি।বাসের কোনো খবর নেই।ব্যাগ থেকে কারেন্ট এফেয়ার্স এর বইটা নিয়ে যাত্রী ছাউনি তে গিয়ে বসলাম।একটু পর একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো, দেখতে নিঃসন্দেহে অনেক সুন্দরী,প্রথম দেখায় মন কেড়ে নেয়ার মত,ঘন কালো চুল-যে কাউকে তার সৌন্দর্য দিয়ে পাগল করার ক্ষমতা রয়েছে, গায়ে ২পিস  সেলোয়ার কামিজ।সামনে দাড়াতে কিছুটা অন্ধকার লাগছিল বইয়ের উপর
_এই যে আপু! একটু সরে দাড়াবেন প্লিজ?
_কেন?(অনেক রেগে গিয়ে)
_বইটা পড়ছিলাম তো কিছুটা অস্পষ্ট লাগছে লেখাগুলো,যদি একটু সরে দাঁড়াতেন...
_কোথায় যাবো?
_ওই পাশে পুরো জায়গা টাই খালি,ওদিকে গেলেই হয়

_তাহলে আপনি নিজে গেলেই তো হয়ে যায়

নীরব (৩য় পর্ব)


পূর্ব প্রকাশের পর

আবিরকে ফোন দিয়ে বলতে হবে সবাইকে নিয়ে এক্ষুনি চলে আসে যেন।কিন্তু ফোনে ত ব্যালেন্স নাই।আর টেলিফোন এ কিসের সমস্যা হচ্ছে আম্মু বললো।
আম্মুর ফোন থেকে আবিরকে কল দিয়ে জানিয়ে আসি।আম্মুর রুমে গেলাম..
_আম্মু রেডি হচ্ছো! কোথাও যাবে নাকি?
_হ্যা,তোর ছোট ফুপিরা ৪দিন হলো আসছে,এখনো দেখা করিনি,ওখানে যাচ্ছি
_ওহ কে কে আসছে?
_তোর ফুপি,অহনা আর মোহনা
_আচ্ছা ঠিক আছে তাহলে আসো,আমি ওই দিকেই যাচ্ছি,নামিয়ে দিয়ে যাবো
আম্মুকে ফুপির বাসার সামনে নামিয়ে দিলাম,অনেক জোর করলো সাথে যেতে,কিন্তু আজ আমার সময় নেই তাই গেলাম না।
ফুপিরা বাইরে থাকে,ফ্রান্সে পুরো পরিবার।আমি এখনো দেখিনি ওদের।উনাদের দুটো মেয়ে অহনা মোহনা,সেটাও জমজ।দেখা করা উচিত ছিল।আম্মুকে বলে দিলাম ফুপিকে আমার সালাম পোঁছে দিতে

অন্যরকম সম্পর্কের গল্প

সবে মাত্র সন্ধ্যে,৮টা বাজে।এখনো রাতের খাবার খাইনি।ঘরে বোরিং লাগছে কিছুটা তাই বেড়িয়ে ঊঠোনের আম গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। সামনে টা রাস্তা।ফোন টিপছিলাম,ফেসবুকে একটা স্ট্যাটাস দিবো ভাবছি। দেখি সামনে দিয়ে ৩টা বিড়াল আর ৫/৬টা ইঁদুর একসাথে যাচ্ছে...
আমার চোখ ২টা বেড়িয়ে পড়ার মত অবস্থা।এ কি দেখছি আমি! বিড়ালের ভয়ে যেখানে ইদুর দৌড়ায় সেখানে একসাথে কাধে কাধে হাটছে?
কোনো কিছু না ভেবেই..'এই যে বিড়াল মশাই! সবাই মিল্লা কই যাইতাছেন?"
'যাচ্ছি একটা শুভ কাজে,পিছন থেকে ডাকলে কেন বাপু? এইবার যদি অমংগল কিছু হয়, সব দোষ তোমার " একটা বিড়াল উত্তর দিল,মনে হচ্ছে এদের সবার নেতাই এটা।
'যাক বাবা আমি আবার কি করলাম? যে বিড়াল আমাদের সামনে দিয়ে গেলে আমরা বলি শনি লাগছে আজ সেই বিড়াল বলছে পিছন থেকে কেন ডাকলাম

নীরব (২য় পর্ব)

পূর্ব প্রকাশের পর

বন্ধুদের সারপ্রাইজ পার্টি এঞ্জয় করে ৩টার দিকে বাসায় ফিরলাম। আম্মু তখনো সজাগ। একটু অবাক লাগার কথা থাকলেও অবাক হলাম না,আমার এক্সামের সময় হলে আম্মু আমার সাথে সারা রাত বসে থাকতো, আজ অনেক দিন পর আম্মু ৩টায় সজাগ।এতে তার প্রব্লেম হওয়ার কথা নয়।
কোথায় গিয়েছিলি এত রাতে?'
'আম্মু খুব ক্লান্ত এখন, কাল সকালে বলি প্লিজ?'
কিছু না বলে চলে গেল।খুব রেগে গেছে,না জিজ্ঞেস করে টাকা নিয়েছি বলে নাকি আংকেল এর গাড়িটা নিয়ে গেছি বলে আবার আম্মু কে এত রাতে এসে আন্টি জানিয়ে গেল! বুঝতেছিনা,রাগ করার তো অনেক কারন।কিসের জন্যে রাগ করলো? যাইহোক সকালে দেখা যাবে।

নীরব (১ম পর্ব)

সারাদিন ঘুরে ফিরে রাত ১১টায় বাসায় ফিরলাম।নামাজ হয় নি।অনেক ক্লান্তি লাগছে,পেটের ইদুর টাও অলরেডি দোড় ঝাপ শুরু করে দিছে।নিজের রুমে এসে সোজা বিছানায় পড়ে গেলাম। বালিশের উপর মাথা দিয়ে উল্টো হয়ে শুয়ে গেছি।আহ,ভাল লাগছে।এখন আর উঠতে পারবো না,পেটে ইদুর কেন বাঘ আক্রমণ করলেও না।চোখের পাতা দুটো বন্ধ করা মাত্রই....
ক্রিং ক্রিং ক্রিং
চোখে ঘুম নিয়েই কথা বলছি, অনেকটা মাতাল দের মত। 'হে রে বল' ওই পাশ থেকে উত্তেজিত শব্দ
'নীরব তুই কই? এক্ষুনি ব্রীজের নিচে চলে আয়'
'পরে আসবো রে, খুব ঘুম পাচ্ছে'
'আরে ব্যাটা তারাতারি আয়,আবির কাদতেছে,বলতেছে সুইসাইড করবে"

ভালোবাসা

চলমান সময়ের সবচেয়ে কম দামী এবং মুল্যবান জিনিসের একটি হচ্ছে ভালবাসা।যে যেভাবে এটাকে গ্রহণ করছে,ভালবাসা তার কাছে তেমন।যে কখনো ভালবাসা পায়নি সে জানে একটু ভালবাসার স্বাদ কতটা মিষ্টি, আর যার কাছে ভালবাসা অহরহ আসছে তার কাছে এটি নিতান্তই একটা শব্দ। প্রেম নামক একটা শব্দ আছে যার জন্যে আজ ভালবাসা কলংকিত।ভালবাসা হয় নিজে নিজে কিন্তু প্রেম! ভালবাসাকে ব্যবহার করে প্রেম নামক খেলাটি এখন জনপ্রিয়। আমরা সবাই খেলোয়াড়। কিন্তু কেউ প্রায়োগিক নই।

আত্মবিশ্বাসী হোন

মাঝে মাঝে অন্যের দিকে তাকিয়ে নিজের দিকে তাকাতাম।অন্যের সাথে নিজেকে তুলনা করতাম।খুব খারাপ লাগতো যখন দেখতাম ওরা সাফল্যের উচ্চ শিখরে আর আমি অনেক নিচে।
ওদের মত হতে চাইতাম।
কিন্তু এখন আমি বুঝতে পারি-আমি কখনো ওদের মত হতে পারবো না।তবে আমার মাঝে যে গুনগুলো আছে তার সঠিক প্রয়োগে অবশ্যই ভাল অবস্থানে পৌঁছাতে পারবো।
কাজেই আমি এখন নিজের উপর আস্থাবাদী।
প্রতিটা মানুষের ই তার উপর বিশ্বাসী হওয়া প্রয়োজন। তাহলেই হয়ত নিজের গুনে গুনাম্বিত হয়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব।

এক্সিডেন্ট

আজকের দিন ফুরিয়ে এলো
সময় নাই
কালকের দিনটা কাল আসবে
লাগবে উপাই...

বাচার কোনো গ্যারান্টি নাই
নন- পার্মানেন্ট,
চলার পথে ঘটতেই পারে
আনএক্সপেক্টেড এক্সিডেন্ট

আবারো স্বপ্নে হারাই

মাঝে মাঝে স্বপ্ন দেখি..
এলোমেলো চুলগুলো এলো পাতাড়ী উড়ছে
হাতের চুড়িগুলো ছন্দহীন বাজছে
পড়নে উড়নাটা শুন্যে ভাসছে
ক্লান্ত পা গুলো এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে
নীথর চোখ গুলো দুর-বহুদুর লক্ষভেদ করছে
স্বপ্নের এক ফারি ঝুপড়ি নিয়ে হাতগুলো মুঠো বদ্ধ হচ্ছে একে একে_
সামনে কেউ দাড়িয়ে আছে
ঐ যে দেখা যাচ্ছে...
দিগন্তের শেষ দিগন্তে...
কাছে গিয়ে ছুতে চাই
স্বপ্নের মাঝে স্বপ্নে হারাই
ক্ষনিকের জন্যে নিজেতে লুকাই
অবশেষে....
কেউ নেই...
আবারো স্বপ্নে হারাই

আধুনিক ভিক্ষুক সমাজ

যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সমাজে ভিক্ষাবৃত্তির সাথে সম্পৃক্ত মানুষরাও তাদের পোশাক, চাল চলন,ব্যবহার,এমনকি ভিক্ষা নেয়ার ধরনটাও পাল্টে নিয়েছে।সব কিছু উন্নত হচ্ছে, তাদের ভিক্ষাদ্বারাও উন্নত হচ্ছে। এই কিছুদিন আগেও ২টাকা পেলে ভিক্ষার্থী রা মাথা ছুয়ে আল্লাহরর দরবারে দোয়া করে যেত আর এখন ৫টাকা দিলেও মনে মনে কত বকা দেয় সেটা আল্লাহ পাক ই জানে।তাদের সন্তুষ্ট করা এখন খুবই কষ্টের ব্যাপার!
অনেকেই আছে ভিক্ষা দিতে কারপন্য করে,ভিক্ষুক এর সাথে খারাপ ব্যবহার করে,ওদের ঘৃণিত চোখে দেখে,ভিক্ষা দিতে চায় না_এগুলা যেমন সব মানুষ করে না,গুটি কয়েক করে তেমনি সব ভিক্ষুকও আসলে ভিক্ষুক নয়,ভিক্ষুক সাজার ভান করে টাকা ইনকাম করে যাদের বলা যায় আধুনিক ভিক্ষুক।

তোমায় ভালবাসি

নুপুর পায়ে হেটেছিলাম
তোমার হাতে হাত রেখে
বলেছিলে ভালবাসি,

'আকাশের সব নীল দিয়ে
স্বপ্নের বাহার সাজিয়ে
বলেছিলে ভালবাসি,

বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬

পেছনের গল্প


-আচ্ছা আপনি কি সবসময় এরকম?
-কেমন?
-এমন চুপচাপ!
-না তো
-তাহলে আমি একটা মেয়ে হিয়ে আপনাকে এত প্রশ্ন করছি আর আপনি!!
-ওহ আচ্ছা!
-আপনি কি বিরক্ত হচ্ছেন?
-না,বলুন
-আচ্ছা থাক,আপনাকে আর কষ্ট দিব না
-আপনি কি রাগ করলেন?
-না

মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬

প্রথম দেখা

বুধবার।বাড়িতে বিয়ে,শুক্রবার বিয়ের অনুষ্ঠান তাই এখনো সব আত্মীয় স্বজনদের আসা হয়নি।তবুও বাড়ির চারপাশের মানুষের ব্যাপক কোলাহল।একটু পর পর এক জন আসে,একজন চলে যায়।"এই তোরা কোথায় যাবি" সবার মুখে একি প্রশ্ন।
বিয়ে বাড়িতে এসে বিয়ে ছাড়া যদি গাড়ি পথে যেতে হয় তাহলে মুখে মুখে প্রশ্নের ভাজ আসা কোনো দোষের হবে না।
একটা রুমে রেডি হচ্ছে ফারিহা আর রুমা।ফারিহার সাজ অল্পতেই শেষ, দেরি যা হওয়ার তার জন্যে রুমাকে দোষ দিলেই যথার্থ।

সাজুর কথা

 বাসায় একা শুয়ে আছি।কাজ নেই।মাঝে মধ্যে ফেসবুকে যাচ্ছি,দেখা সাক্ষাত করে ফিরে আসছি।মজা নাই,লবন ছাড়া তরকারির মত। শুয়ে হুমায়ুনের "তিন পুরুষ " বইটা পড়ছি।এটা আমার না।সামিয়ার থেকে নেয়া হইছে।আমরা একি এলাকার, স্কুল,কলেজ,মসজিদ সবই এক।ভার্সিটি টা মনে হয় আলাদাই হবে।সমবয়সী আরো একজন আছে,ওরে অবশ্য সবাই নাচুনি বুড়ি বলেই ডাকি। আসলে ওর কথা শুনলে মনে হয়; ও আমেরিকা জন্মাইছে। হয়ত বাবা মা শখের বসে প্লেনে চঢ়ে মেয়েকে নিয়ে ঘুরতে বের হইছে আর ও ভুলে বাংলাদেশে পড়ে গেছে।বড়ই দুঃখের ব্যাপার! 

সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬

স্বপ্ন বিলাসী

স্বপ্ন বিলাসী আমি
স্বপ্ন দেখতে ভালবাসি
স্বপ্ন সাজাতে ভালবাসি
স্বপ্ন নিয়ে ভাবতে ভালবাসি
স্বপ্ন সাজাতে ভালবাসি
স্বপ্নে ডুবে থাকতে ভালবাসি
স্বপ্নের সাথে কথা বলি
স্বপ্ন নিয়ে কবিতা লিখি
স্বপ্নের সাথে বন্ধুত্ব করি