ফেসবুকে অনেক দিন পর আসলাম। ফাইনাল এক্সাম,নীরবের আব্বু মারা যাওয়ায় তাদের গ্রামের বাড়ি ভ্রমন,সব কিছু মিলিয়ে অনেকদিন হলো ফেসবুকের দিকে উকিও দেইনি।অনেক ঝামেলা গেল কিছুদিনের মধ্যে,নীরব আর তার আম্মুর উপর দিয়ে যে ঝড় গেল তার বর্ণনা কয়েকটি বাক্য দিয়ে হয়ত প্রকাশ করা সম্ভব নয়
মেসেজিং এ গেলাম। একটা মেয়ের ১৩৭ টা মেসেজ জমে গেছে, হায় আল্লাহ কে এটা! এত মেসেজ কিসের! ৫মিনিট আগেও একটা মেসেজ আসছে 'ভাল থেকো নীরব, আমি তোমাকে ভালবেসেছি আর আজীবন বাসবো '
উফফফ! অনেক আফসোস লাগছে, যদি আর একটু আগে আসতে পারতাম তাহলেই ওকে পেয়ে যেতাম!
মেসেজ গুলো সব পড়লাম।অনেক খারাপ লাগছে,প্রতিটা মেসেজের সাথে এক নিবীড় ভালবাসা, কষ্টকর কথা,পাহারের মত বিশাল বিশাল দুঃখের ভান্ডার মিশানো।